Logo

ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৩ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ২৩ হাজার ৩৮৮টি শেয়ার ১০৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের

১৭ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৪১ লাখ ১৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেরিকোর ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬