Logo

প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের এক কর্পোরেটসহ মোট দুই পরিচালক ব্যাংকটির প্রায় ১৪ কোটি টাকার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ কোম্পানিটির ৩০ লাখ ১৪ হাজার ৮৯৫টি শেয়ার কিনবেন। আর পরিচালক নাফিজ সিকদার কিনবে ১৮ লাখ ৮৫ হাজার ৫১৫টি শেয়ার। অর্থাৎ দুজনে মোট ৪৯ লাখ ৪১০টি শেয়ার কিনবে। যার বর্তমান বাজার দর আছে ১৩ কোটি ৯২ লাখ টাকা। যা আগামি ২৯ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬