Logo

সূচকের পতনে লেনদেন ৭৮৮ কোটি টাকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৪ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫০ পয়েন্ট। যা আগের ৪ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার ৬০ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৮ পয়েন্ট, বুধবার ২২ পয়েন্ট ও মঙ্গলবার ৯৩ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

আজ ডিএসইতে ৭৮৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৩৩ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০০ টি বা ২৫.৯১ শতাংশের। আর দর কমেছে ২৫৪ টি বা ৬৫.৮০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৯০ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮২২ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১২০ পয়েন্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬