Logo

সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে। সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৩৮ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১৭ দশমিক ৯৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৭ দশমিক ৪৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এছাড়াও মেঘনা পেটের ১৬ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৫ দশমিক ০৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩ দশমিক ৩১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৩ দশমিক ০৫ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ১০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬