Logo

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গত সপ্তাহে (০৬-১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২০.৩৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.২৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৮৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১১.৮১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.২৩ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৯.৫২ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯৩ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংকের ৮.৬২ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.০৬ শতাংশ ও নিটল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬