Logo

গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

Sunlife-Insurance
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৬.৩৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিকিউ বলপেনের ৫.৪৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.১০ শতাংশ, হা-অয়েল টেক্সটাইলের ৩.২১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ২.৫৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২.৫৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এছাড়াও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৯২ শতাংশ, মতিন স্পিনার্সের ১.৮৬ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ১.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬