Logo

দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিট ৪৬ সেকেন্ডে সাইহাম টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের সমাপনী মূল্য ৩৮ টাকা ২০ পয়সা থেকে ৯ দশমিক ৯৫ শতাংশ কমে ৩৪ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৪৩ শতাংশ কমে ২৪ টাকা হয়েছে। আগের দিনের সমাপনী দর ছিল ২৬ টাকা ৫০ পয়সা। তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর শেয়ারদর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ৮০ পয়সা থেকে নেমে ২১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিকে দরপতনের শীর্ষ দশে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারদর কমেছে ৮ দশমিক ৮৮ শতাংশ। এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস পিএলসি-এর দর কমেছে ৮ দশমিক ০৯ শতাংশ। তালিকায় আরও রয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম-২, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, লfভেলো, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং মেঘনা কনডেন্সড মিল্ক। এসব কোম্পানির শেয়ারদর যথাক্রমে ৭ দশমিক ৬৯ শতাংশ, ৭ দশমিক ৪৬ শতাংশ, ৭ দশমিক ১৩ শতাংশ, ৬ দশমিক ৬৭ শতাংশ এবং ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬