Logo

দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৩১ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে এক টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় তিন টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ। আর ১০ পয়সা বা ৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্যাসিফিক লেদার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, প্রিমিয়ার লেদার অ্যান্ড গুডস লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬