Logo

ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা গেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট ২০২৬ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ২৫ আগস্ট এক চিঠির মাধ্যমে মোহাম্মদ খোরশেদ আলমের নিয়োগের অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ আগস্ট থেকে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬