Logo

গেইনারের শীর্ষে জিকিউ বলপেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ানের ৪.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৪.৪৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৪৪ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৯৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এছাড়াও আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.৫১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, এস্কয়ার নিটের ৩.১৬ শতাংশ ও সালভো কেমিক্যালের ৩.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬