Logo

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্লক মার্কেটে ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪১ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ২০ হাজার ৬৬০ টি শেয়ার ৮৪ বার হাত বদলের মাধ্যমে ৪১ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শার্প ই্ড্রাস্ট্রিজের ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৯৭ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেনের ৪ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬