Logo

গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শমরিতা হসপিটালের ৬.৫০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৪.৩২ শতাংশ, আরামিটের ৪.২৭ শতাংশ, রানারঅটোর ৪.০০ শতাংশ, মতিন স্পিনার্সের ৩.৬০ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৭৮ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৭৮ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৭৮ শতাংশ ও হা-অয়েল টেক্সটাইলের ২.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬