Logo

সাপ্তাহিক গেইনারের শীর্ষে তুং-হাই নিটিং

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত সপ্তাহে (০৯-১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে তুং-হাই নিটিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ৫২.৭৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – জিবিবি পাওয়ারের ২৬.৬৭ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৫.৮১ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ২২.১২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২১.৮৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২০.৪২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৫.৯৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১৫.৬৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৩২ শতাংশ ও বেক্সিমকোর ১৫.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬