Logo

গ্রামীণ ওয়ান ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান : স্কীম টু ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির ওই অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০ দশমিক ৮২ টাকা। ২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৭ দশমিক ০৭ টাকা।ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬