Logo

বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, বারাকা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই বারাকা পাওয়ারের শেয়ার দাম ছিল ৮.০০ টাকা, যা ১১ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ গত ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৫০ টাকা বা ৩১ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬