Logo

শেয়ার দর বৃদ্ধির জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে কোম্পানিটির দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এর কোন জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ জুলাই নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর ছিল ৫.১০ টাকায়। যা ১১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭.০০ টাকায়। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১.৯০ টাকা বা ৩৭ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬