০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলীদের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপ্যতকা ও মিশরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২০ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ শহর ও গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাফাহ শহরে চালানো হামলায় ১৪ জন নিহত হন। অন্যদিকে, মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অংশে পৃথক বিমান হামলায় আরও ছয়জন প্রাণ হারান। উভয় ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে, গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার শরণার্থী শিবিরে অবস্থানরত বাসিন্দারা দাবি করেছেন, সোমবার (১৮ মার্চ) দিনগত বজ্রপাতের সঙ্গে বিস্ফোরণের শব্দও শুনতে পেয়েছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলীদের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪