০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যাত্রীদের জন্য কার রেন্টাল সেবা চালু করলো এয়ার এ্যাস্ট্রা

দেশের নতুন বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা স্বনামধন্য কার রেন্টাল কোম্পানি যাত্রী’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় এখন থেকে এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট থেকে যাত্রীরা সরাসরি তাদের প্রয়োজন মত কার রেন্টাল সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। এছাড়াও এয়ার এ্যাস্ট্রা’র প্যাসেঞ্জাররা ‘যাত্রী সার্ভিস লিমিটেড’ থেকে বিশেষ ছাড় উপভোগ করবেন।

সম্প্রতি এয়ার এ্যাস্ট্রা’র প্রধান কার্যালয়ে দুই কোম্পানির অংশীদারিত্বের এই উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ এবং যাত্রী সার্ভিস লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট গোলাম ইশফাক।

এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘যাত্রী’র সাথে অংশীদারিত্ব করতে পেরে এবং এয়ার এ্যাস্ট্রা’র প্যাসেঞ্জারদের এই ভেল্যু এডেড সার্ভিস দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের ওয়েবসাইটে কার রেন্টাল সার্ভিস যোগ করার মাধ্যমে, আমরা আমাদের গ্রাহকদের জন্য ভ্রমণের অভিজ্ঞতাকে সহজতর করছি, যাতে তারা অনায়াসে তাদের ভ্রমণের জন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা করতে পারেন৷ এই সার্ভিসটি একটি নিরবচ্ছিন্ন এবং গ্রাহক-কেন্দ্রিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতির সাথে সারিবদ্ধ।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যাত্রী’র ভাইস প্রেসিডেন্ট গোলাম ইশফাক বলেন, ‘যাত্রী’র পথচলা শুরু হয়েছিলো মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরামদায়ক ও ঝামেলাহীন করার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিবহন খাতের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে। এর ধারাবাহিকতায় দেশের অন্যতম স্বনামধন্য বিমান সেবা প্রতিষ্ঠান ‘এয়ার অ্যাস্ট্রা’ এর সাথে যাত্রী’র এই যৌথ উদ্যোগ ব্যবহারকারীদের জন্য আরো সুবিধা ও ইতিবাচক কিছু নিয়ে আসবে। বিমানবন্দর থেকে ভ্রমণকারীর পরবর্তী গন্তব্যে পৌঁছানোর যাত্রাকে করে তুলবে একদমই সহজ ও নিরাপদ।

যাত্রী সন্তুষ্টির প্রতিশ্রুতির জন্য পরিচিত এয়ার এ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর যাত্রা শুরু করে বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর এবং সিলেটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের নিরপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের জন্য কার রেন্টাল সেবা চালু করলো এয়ার এ্যাস্ট্রা

প্রকাশিত : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩