১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • 82

আজ সোমবার থেকে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ থাকবে যুক্তরাজ্যে। এর মধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন এই নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর ফলে গতকালই দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

এর আগে গত শনিবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিয়ে যাচ্ছি।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ‘আমারা করোনাভাইরাসের টিকার ব্যাপারে আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিতে হচ্ছে।’

ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা এবং অজ্ঞাত এক ধরণ শনাক্ত হলে উদ্বেগ তৈরি হয় যুক্তরাজ্যে।

বলা হয়েছে যে, এরপরও যারা যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরও পড়ুন :- বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২০ লাখ

এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৬ হাজার মানুষ। এর মধ্যে গত একদিনেই সংক্রমিত হয়েছেন সাড়ে ৩৮ হাজার মানুষ। নতুন করে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। এতে করে মৃতের সংখ্যা ৮৯ হাজার ২৬১ জনে ঠেকেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। যার সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার প্রায়।

জনপ্রিয় সংবাদ

আজ থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১