০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের তিন রুটে বিনামূল্যে শাটল সার্ভিস চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনামূল্যের শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন এ সেবার আওতায় বিমানবন্দরসংলগ্ন তিনটি গুরুত্বপূর্ণ রুটে যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

বুধবার (৮ জুলাই) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকায় এক অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এ শাটল সার্ভিস তিনটি রুটে চলাচল করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রুটগুলো হলো- বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসীমউদ্দীন মোড় থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।
বেবিচক জানিয়েছে, এ সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দর এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা এ সেবা থেকে বেশি উপকৃত হবেন।
সংস্থাটি আরও জানায়, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে চালু হওয়া এই বিনামূল্যের শাটল সার্ভিস যাত্রীদের সময় সাশ্রয় করবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।

তিনি বলেন, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকার বাস্তবায়নে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের তিন রুটে বিনামূল্যে শাটল সার্ভিস চালু

প্রকাশিত : ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬