১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ৩৪ সন্ত্রাসী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 67

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় মদদপুষ্ট অন্তত ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা আল-খারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তানকে নির্মূল করা।

আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক সংঘর্ষে ফিতনা আল-খারিজের ২৬ সন্ত্রাসী নিহত হয়। আর বেলুচিস্তানের সাম্বাজায় একটি অভিযানে ফিতনা আল-হিন্দুস্তানের আটসন্ত্রাসী নিহত হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে বলা হয়, ‘নিহত একজনকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।’

আইএসপিআর জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলাতেও অভিযান চালানো হয়েছে। তীব্র গুলি বিনিময়ের পর সেখানে তিন সন্ত্রাসী নিহত হয়।

একইসঙ্গে সেনাবাহিনীর মিডিয়া শাখা আরো জানায়, বান্নু জেলার নর্মি খেল এলাকায় দুটি পৃথক অভিযানে ১০ জন নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি জেলায় নিহত হয় ১২ জন। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলেও জানায় আইএসপিআর।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ৩৪ সন্ত্রাসী নিহত

প্রকাশিত : ০৯:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬