০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাজারে স্বস্তির ফিরতি, বেড়েছে সূচক ও লেনদেন

টানা দুই কার্যদিবসের পতনের পর বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়তির দিকে ছিল এবং লেনদেন শেষে তা বজায় থাকে। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। বাজারের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে সামনে সূচক ও লেনদেন আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ দশমিক ৬৯ পয়েন্টে। পাশাপাশি শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৯ দশমিক ৩৭ পয়েন্টে। আর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৩টির শেয়ার দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে বুধবার মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের দিনের ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার লেনদেনের তুলনায় প্রায় ১১ কোটি টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৭৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৫ দশমিক ২৪ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ২২ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছিল।

জনপ্রিয় সংবাদ

বাজারে স্বস্তির ফিরতি, বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশিত : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬