পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা।
অনলাইন ডেস্ক 























