০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শাস্তি কমিশনের খামখেয়ালিতে ফকির হচ্ছে বিনিয়োগকারীরা

গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরই মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৬ কার্যদিবসের ন্যায় সোমবারও (১০ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। যে পতনে মূল্যসূচক ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের উপর হতাশা বেড়েই চলেছে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৬১ পয়েন্টে। যে সূচকটি এর আগে সর্বশেষ গত ৩০ জুন আজকের থেকে কম ছিল। অর্থাৎ সোমবার সূচকটি প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইএক্স সর্বশেষ টানা ৭ কার্যদিবসের পতনের মধ্যে সোমবার ৩৯ পয়েন্ট, রবিবার ৬৮ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটিন ৬ কার্যদিবসে কমেছে ২৬১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪০২ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৭ লাখ টাকার বা ১১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০ টি বা ১৮.১৩ শতাংশের। আর দর কমেছে ২৭৫ টি বা ৭১.২৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৬২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৩০ টির এবং পরিবর্তন হয়নি ৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমেছিল।

জনপ্রিয় সংবাদ

শাস্তি কমিশনের খামখেয়ালিতে ফকির হচ্ছে বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫