১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিশ্লেষণ ক্ষমতাই শেয়ারবাজারে সফলতার মূলমন্ত্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 233

শেয়ারবাজারে সফলভাবে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীদের নিজেদের বিশ্লেষণ ক্ষমতাকে আরও শাণিত করতে হবে। বিশেষ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে মূল্য পরিবর্তন বিশ্লেষণ করাই এই অ্যানালাইসিসের মূল ভিত্তি, যেখানে প্রাইস মুভমেন্ট ও ট্রেড ভলিউমসহ অন্যান্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী “Basic Technical Analysis” প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসই পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পিএইচডি।

ডিএসই পরিচালক বলেন, “শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যথেষ্ট নয়। ফান্ডামেন্টালের পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও সমান গুরুত্বপূর্ণ। এই দুটি বিশ্লেষণ পদ্ধতি একে অপরের পরিপূরক, যা বিনিয়োগ সিদ্ধান্তে সুস্পষ্ট সংকেত দেয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি না হলে বাজারের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিই একটি শক্তিশালী শেয়ারবাজারের ভিত্তি গড়ে তোলে।” তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান এবং এমন প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

চার দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এতে টেকনিক্যাল অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, টেকনিক্যাল ইনডিকেটরস, জিওমেট্রিক্যাল ডিসপ্লে ইন টেকনিক্যাল অ্যানালাইসিস, ট্রেডিং সিস্টেম, মার্কেট অ্যানালাইসিস, রিস্ক টার্মিনোলজিস ও রিস্ক ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর। প্রশিক্ষণ প্রদান করেন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট মুস্তফা জাইন উদ্দিন, এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট মো. হাসিব রেজা, সিএফএ।

জনপ্রিয় সংবাদ

বিশ্লেষণ ক্ষমতাই শেয়ারবাজারে সফলতার মূলমন্ত্র

প্রকাশিত : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫