সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২২.৬৫ শতাংশ। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ১৩.৩৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডর ১৩.২০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- মুন্নো এগ্রো, জাহিন স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স (বিডি), পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি।
অনলাইন ডেস্ক 























