১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভারত সফরে এসে যুক্তরাষ্ট্র-পাকিস্তান নিয়ে যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

ফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। ২০২১ সালে পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এটাই সবচেয়ে উচ্চপর্যায়ের প্রতিনিধির প্রথম ভারত সফর। আট দিনের সফরে মুত্তাকি দেশটির কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী আমির খানের। এ সময় জয়সঙ্কর কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন।

পরে দিল্লির আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি। বাছাই করা সাংবাদিকদের মুখোমুখি হন আমির খান মুস্তাকি। এ সময় একাধিক দেশের বিষয়ে মন্তব্য করেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাকিস্তানকে ‘হুঁশিয়ারি’

সাম্প্রতিক সময়ে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে দিল্লির আবার সম্পর্ক তৈরির নেপথ্যে পাকিস্তান রয়েছে বলে অনেকই মনে করেন। কারণ, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ইতিমধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

বৃহস্পতিবার ভারত ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দু’জনেই পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করেন। পরে সাংবাদ সম্মেলনের সময় পাকিস্তানের উদ্দেশ্যে ‘সতর্কবার্তা’ দিতে দেখা যায় আমির মুত্তাকিকে।

ভারতের রাজধানী থেকেই পাকিস্তানকে কিছুটা হুঁশিয়ারির সুরেই ‘খেলা বন্ধ’ করার বার্তা দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আফগানদের ‘সাহস পরীক্ষা করার কথা’ যেন কোনোমতেই না ভাবা হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর প্রসঙ্গও টেনে এনেছেন।

কাবুলে হামলার প্রসঙ্গ টেনে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন, ‘সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। পাকিস্তানের এই কাজকে ভুল বলে আমরা মনে করি। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ও অগ্রগতি হয়েছে। আফগানদের সাহস পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ তা করতে চায়, তাহলে তাদের উচিৎ সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা, যাতে তারাই ব্যাখ্যা করে দিতে পারে যে আফগানিস্তানের সাথে খেলা করলে ভালো হয় না।’

যুক্তরাষ্ট্রের জন্য বার্তা

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটিকে মার্কিন নিয়ন্ত্রণে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। আফগানিস্তান তার দ্রুত বিরোধিতা করে। ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে বসেই সেই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছেন আমির মুত্তাকি। তিনি বলেছেন, ‘আফগানিস্তান ইতিমধ্যে এই সত্যের সাক্ষ্য দিয়েছে যে আমরা সেখানে কখনোই কোনও সামরিক বাহিনীকে গ্রহণ করিনি এবং কখনো তা করব না।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তান একটা সার্বভৌম দেশ এবং সেটাই থাকবে। আপনি যদি সম্পর্ক চান, তাহলে একটি কূটনৈতিক মিশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমরা সামরিক পোশাক পরা কাউকে গ্রহণ করি না।’

জনপ্রিয় সংবাদ

ভারত সফরে এসে যুক্তরাষ্ট্র-পাকিস্তান নিয়ে যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫