শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগ হ্রাস বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কোম্পানিগুলো হলো— এবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, রহিমা ফুড, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৭৪৯টি এবং পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩১.২১ শতাংশ, যা আগস্ট মাসে ৯.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.২৩ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২.৬২ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫.০৪ শতাংশ শেয়ার রয়েছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৬.৬৯ শতাংশ, যা আগস্ট মাসে ৩.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.৬১ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০.৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.০৭ শতাংশ শেয়ার রয়েছে।
বার্জার পেইন্টস বাংলাদেশ: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ ৫ হাজার ৯৯১টি এবং পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৯৫.০০ শতাংশ, যা আগস্ট মাসে ৫.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৯.৭২ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৩৩ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১.৭৬ শতাংশ শেয়ার রয়েছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি৯৩ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫০.৫৭ শতাংশ, যা আগস্ট মাসে ৪.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫.৭৫ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
এনআরবিসি ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪টি এবং পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬০.৭৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০.৪৭ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
প্রিমিয়ার ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩২.৯৭ শতাংশ, যা আগস্ট মাসে ৯.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৯২ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.০০ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।
প্রাইম ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৮.৩৫ শতাংশ, যা আগস্ট মাসে ২.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৯৫ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ৭.৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.২৩ শতাংশ শেয়ার রয়েছে।
রহিমা ফুডস: কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৭.৩৮ শতাংশ, যা আগস্ট মাসে ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৯৫ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২৯ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ৩.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.০১ শতাংশ শেয়ার রয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪৫.৩০ শতাংশ, যা আগস্ট মাসে ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৩৬ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.১৪ শতাংশ শেয়ার রয়েছে।
সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩৪.৪৭ শতাংশ, যা আগস্ট মাসে ২.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.২২ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩৭ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.৯২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
উত্তরা ব্যাংক: কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২টি এবং পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.৬৩ শতাংশ, যা আগস্ট মাসে ২.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.১১ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.০০ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ১.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭.৮৪ শতাংশ শেয়ার রয়েছে।
অনলাইন ডেস্ক 



















