১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বন্ডে পরিবর্তন আনল সিটি ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 108

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পর্ষদ বন্ড ইস্যুতে টাকার পরিমাণে পরিবর্তন এনেছে। এবার তারা ৮০০ কোটি থেকে বাড়িয়ে ১২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করতে চায় বলে জানিয়েছিল সিটি ব্যাংক কর্তৃপক্ষ। তবে ১১ সেপ্টেম্বরের পর্ষদ সভায় এই অর্থের পরিমাণ বাড়িয়ে ১২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান বাজার অবস্থার কারনে এই সিদ্ধান্ত নিয়েছে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে সিটি ব্যাংকের ব্যাসেল-৩ অনুযায়ি ব্যবসা শক্তিশালী করা হবে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বন্ডে পরিবর্তন আনল সিটি ব্যাংক

প্রকাশিত : ০১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫