শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ট্রাস্ট ব্যাংক পিএলসি: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ঢাকা ব্যাংক পিএলসি: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
অনলাইন ডেস্ক 























