আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৮২ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
ডিএসইতে ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৮ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির।
অনলাইন ডেস্ক 























