হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
এনার্জিপ্যাক পাওয়ার: কোম্পানিটির গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ৬০ পয়সা। গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা।
ওয়াটা কেমিক্যালস: কোম্পানিটির গত ১৩ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩০ টাকা ৭০ পয়সা। গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ২০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮ টাকা পয়সা।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১২ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ টাকা ৫০ পয়সা। গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক 






















