সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৪ থেকে ২৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের প্রতিদিন গড়ে ২৪ কোটি ০৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়েছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের গড়ে প্রতিদিন ২২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, বীচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিস, ওরিয়ন ইনফিউশন এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
অনলাইন ডেস্ক 























