১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। আর এই শুনানি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে পারে সরাসরি সম্প্রচার।

এর আগে ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই দিন দেশের বিচারবিভাগের ইতিহাসে প্রথম বারের মতো লাইভ সম্প্রচার হয় আদালত থেকে।

পরে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ৭ দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২৪ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তবে, পলাতক দুজনের কেউই হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রকাশিত : ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫