১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের শেয়ারবাজারে ধস

এমনিতেই নাজুক দেশের শেয়ারবাজার। এবার ভারত পাকিস্তানের যুদ্ধের খবরে বড় ধরনের দর পতন হয়েছে। বুধবার (৬ মে, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯০ শতাংশের বেশি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩ শতাংশের বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল প্রায় অভিন্ন চিত্র।

বুধবার মূল্যসূচকের নিম্নমুখী ধারাকে সঙ্গী করেই লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। বেলা যত বাড়তে থাকে সূচক ততটাই কমতে থাকে। সকাল ১০টা ১৮ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ১ দশমিক ৯০ শতাংশ বা ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৭ দশমিক ৫৭ পয়েন্টে নেমে আসে।

তবে প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর বাজারে কিছুটা পুনরুদ্ধারের আভাস দেখা যায়। পরবর্তী ২০ মিনিটে সূচকের কিছুটা পুনরুদ্ধারও হয়। কিন্তু শেষ পর্যন্ত এ ধারা বজায় থাকেনি। বাজার আবার উল্টোদিকে মোড় নেয়। লেনদেনের শেষ পর্যন্ত পতন চলতেই থাকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইএক্স ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট বা ৩.০১ শতাংশ কমে ৪ হাজার ৮০২ দশমিক ৪১ পয়েন্টে নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে এত বড় দরপতন হয়নি এই বাজারে। এদিন নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ২ দশমিক ১৯ শতাংশ এবং শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

ডিএসইতে আজ ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৮৫টি দর হারিয়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৯৬ দশমিক ৪৯ শতাংশ। এই সময়ে দর বেড়েছে মাত্র ৯টির। আর দর অপরিবর্তিত ছিল ৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড।

বুধবার ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। এই বাজারে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩৩ টাকাটি ২৮ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের শেয়ারবাজারে ধস

প্রকাশিত : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫