০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড দিবে না ঢাকা ডাইং

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 71

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা বোর্ড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫১ পয়সায়।

ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ডিভিডেন্ড দিবে না ঢাকা ডাইং

প্রকাশিত : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪