০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এনআরবিসি ব্যাংকের তমাল-আদনানের ব্যাংক হিসাব জব্দ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 109

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকে চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মো. জাফর ইকবাল হাওলাদার নামের এক ব্যক্তির ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে। বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসব ব্যক্তিবর্গ এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও একক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিতকরণের নিমিত্তে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এনআরবিসি ব্যাংকের তমাল-আদনানের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪