১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আজও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 80

সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ১০টার দিকে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়।

শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের জন্য সোমবার সকালে কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় চায়। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।

জনপ্রিয় সংবাদ

আজও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত : ১১:০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪