১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় বাজার মূলধন বেড়েছে ৮৯৮ কোটি টাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • 76

সদ্য সমাপ্ত সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ৮৯৮ কোটি টাকা বাজার মূলধন যোগ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮৯৮ কোটি টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৯৯৪ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৭২ কোটি ৬১ লাখ টাকা বেড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ২ হাজার ১০০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ২৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় বাজার মূলধন বেড়েছে ৮৯৮ কোটি টাকা

প্রকাশিত : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪