১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কুমিল্লায় চাকরিচ্যুত ৯৬ আনসার সদস্য

কুমিল্লায় ৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন রয়েছেন। বেআইনিভাবে ঢাকায় সমাবেশে যোগদান, সচিবালয় ঘেরাও করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লার আনসার-ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুমিল্লা জেলায় প্রায় এক হাজার একশ আনসার সদস্য কর্মরত আছেন। বিধিবহির্ভূত কাজ করেছেন এমন ৯৬ জনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। তাদের চাকরিচ্যুত করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রবিবার (২৫ আগস্ট) ঢাকায় সচিবালয় ঘেরাও করে সমাবেশ করেন আনসার সদস্যরা। সমাবেশকালে ছাত্রদের ওপর হামলা ও গুলি চালান কয়েকজন আনসার সদস্য। এ ছাড়া দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তারা কয়েকজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় চাকরিচ্যুত ৯৬ আনসার সদস্য

প্রকাশিত : ০১:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪