০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

একদিনেই সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট, লেনদেন ১৬০৬ কোটি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 79

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট। পাশাপাশি লেনদেন হয়েছে ১৬০৬ কোটি টাকার শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০৬ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২৪ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১২৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২১৩২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৪টি কোম্পানির, বিপরীতে ২৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

জনপ্রিয় সংবাদ

একদিনেই সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট, লেনদেন ১৬০৬ কোটি

প্রকাশিত : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪