০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৪ আগস্ট, ২০২৪) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত : ০৫:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪