০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

স্বল্প দূরত্বে চলছে ট্রেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 83

টানা ১৩ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া সড়কের পর এবার স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচলও। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে।

ঢাকার সড়কে বুধবারও ছিল তীব্র যানজট। যান চলাচল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়েছে যে রাতে কারফিউ চলমান থাকা অবস্থায়ও যানজট দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। বুধবার রাতেও ঢাকার কুড়িল উড়ালসড়কে পণ্যবাহী গাড়ির তীব্র জট দেখা গেছে।

এই সড়কে উত্তরা, আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। বুধবার প্রধান সড়কগুলোতেও দীর্ঘ যানজট দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

স্বল্প দূরত্বে চলছে ট্রেন

প্রকাশিত : ১১:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪