শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২৪ জুলাই বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সারা দেশে ইন্টারনেট পরিষেবার বাধার কারণে অনিবার্য পরিস্থিতিতে কোম্পানিটির ৩৮তম এজিএম স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ইসলামিক কমাশিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানিটির ২৪তম এজিএম অনিবার্য পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে।
ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির ২৪তম এজিএম অনিবার্য পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম গত ২০ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে।
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোম্পানিটির ২৪তম এজিএম অনিবার্য পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে।
বাটা শু কোম্পানি লিমিটেড: গত ১৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে বাটা শু কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কোম্পানিটির ৫২তম এজিএম অনিবার্য পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে। এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে।
অনলাইন ডেস্ক 




















