০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডিএসইতে আজ সূচক ও লেনদেনের ব্যাপক পতন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 88

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩৪৩ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৬ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬ টি কোম্পানির, দর কমেছে ৩৪৩ কোম্পানির। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে আজ সূচক ও লেনদেনের ব্যাপক পতন

প্রকাশিত : ০৪:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪