০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আজকেও চলবে ‘বাংলা ব্লকেড’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 82

কোটাব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবারও (১১ জুলাই) সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে এ কর্মসূচি।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা দিয়ে আসিফ বলেন, আগামীকাল বিকাল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি পালিত হবে। সারা দেশে সড়ক ও রেলপথে আমাদের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হবেন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ ব্লক করবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসঙ্গত, আজ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জনপ্রিয় সংবাদ

আজকেও চলবে ‘বাংলা ব্লকেড’

প্রকাশিত : ১২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪