০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন সকালে লেনদেন শুরুর প্রথম কয়েক ঘন্টায় ডিএসইর সবকয়টি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। তবে দুপুর ১২ টার কিছু সময় পর থেকেই সূচকগুলো পয়েন্ট হারিয়ে পতনের শিকার হয়। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ১৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে।

তাছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯ কোটি ০৮ লাখ ৩১ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮ টি কোম্পানির, দর কমেছে ২৬৬ কোম্পানির। আর ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

প্রকাশিত : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪