ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর খুলনা মডেল ডিভিশন অফিসের শুভ উদ্বেোধন করা হয়েছে।
সোমবার (১০ মে, ২০২৪) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন।
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর খুলনা মডেল ডিভিশন অফিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও কর্মী সমাবেশ-২০২৪। এতে খুলনায় কোম্পানিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 




















