০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

সদ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেল সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৪ কোটি টাকা বা .৩৮ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩০৭ কোটি ২৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ কোটি ২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ১ হাজার ১৪৩ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭ টির , দর কমেছে ২০৪টির এবং ২২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

প্রকাশিত : ১২:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪