০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ : যেভাবে জানবেন ফলাফল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (১২ মে) প্রকাশিত হবে। এদিন মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। পরীক্ষার ফল জানতে সব শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করতে পারবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসএমএসের মাধ্যমেও ফল জানার ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে হবে। তারপর 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। সাধারণ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২১ মার্চ।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ : যেভাবে জানবেন ফলাফল

প্রকাশিত : ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪